بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

নারাইন কুঁড়ি খাতুনে জান্নাত
(রাযি:) মহিলা মাদরাসা

জগদল, দিরাই, সুনামগঞ্জ

ইসলামী শিক্ষা, আদর্শ ও নৈতিকতার আলোয় আলোকিত হোক প্রতিটি জীবন।

২০০১ইংরেজি প্রতিষ্ঠাকাল
১৪২১হিজরি প্রতিষ্ঠাকাল
১৪০৭বাংলা প্রতিষ্ঠাকাল
মিশকাতফযিলত ২য় বর্ষ পর্যন্ত

সর্বশেষ সংবাদ

মাদরাসার গুরুত্বপূর্ণ ঘোষণা

০৮অক্টোবর
২০২৬
বার্ষিক জলসার ঘোষণা

২৭তম বার্ষিক জলসার ঘোষণা

সম্মানিত দ্বীনদরদি ভাই ও বোনদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নারাইন কুঁড়ি খাতুনে জান্নাত (রাযি:) মহিলা মাদরাসার ২৭তম বার্ষিক জলসা আগামী ১৬ পৌষ ১৪৩৩ বাংলা, ২১ রজব ১৪৪৮ হিজরি, ৩১ ডিসেম্বর ২০২৬ ইংরেজি, রোজ বৃহস্পতিবার মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

উক্ত বার্ষিক সম্মেলনে সকলের আন্তরিক উপস্থিতি, সহযোগিতা ও দোয়া একান্তভাবে কাম্য।

📅 ৩১ ডিসেম্বর ২০২৬ 📍 মাদরাসা প্রাঙ্গণ

ইনশাআল্লাহ।

০৮অক্টোবর
২০২৬
পরীক্ষার ঘোষণা

২য় সাময়িক পরীক্ষার ঘোষণা

এতদ্বারা মাদ্রাসার সকল ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২১ অক্টোবর ২০২৬ ইংরেজি, রোজ বুধবার হতে ২৬ অক্টোবর ২০২৬ ইংরেজি, রোজ সোমবার পর্যন্ত মোট ৬ দিন ২য় সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

📅 ২১ অক্টোবর ২০২৬ — ২৬ অক্টোবর ২০২৬ 📚 মোট ৬ দিন

ইনশাআল্লাহ।

মাদরাসা ভবন

আমাদের সম্পর্কে

দ্বীনি শিক্ষার এক আলোকিত প্রতিষ্ঠান

স্থানীয় গ্রামবাসীর সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতায় নারাইন কুঁড়ি খাতুনে জান্নাত (রাযি:) মহিলা মাদরাসা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে দ্বীনি শিক্ষা, আদর্শ ও নৈতিকতা বিকাশে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।

প্রতিষ্ঠাকাল২০০১ ইংরেজি · ১৪২১ হিজরি · ১৪০৭ বাংলা
প্রতিষ্ঠাকালীন মুহতামিমমুফতি সুলাইমান হাসান কামরুল
বর্তমান মুহতামিমশায়খ মাওলানা হিফজুর রহমান

আমাদের বৈশিষ্ট্য

মাদরাসার বৈশিষ্ট্যসমূহ

দ্বীনি শিক্ষা, তারবিয়ত ও যুগোপযোগী শিক্ষার সমন্বয়ে ছাত্রীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

01

দক্ষ ও অভিজ্ঞ মুআল্লিম-মুআল্লিমা

দক্ষ ও অভিজ্ঞ মুআল্লিম-মুআল্লিমার মাধ্যমে নূরানী শিশু বিভাগ থেকে ফযিলত দ্বিতীয় বর্ষ (মিশকাত) পর্যন্ত তালিম ও তারবিয়তের ব্যবস্থা রয়েছে।

02

যুগোপযোগী সিলেবাস

ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী সিলেবাসে পাঠদান করা হয়।

03

প্রশিক্ষণপ্রাপ্ত নূরানী শিক্ষক-শিক্ষিকা

নূরানী বিভাগের শিক্ষাদানের জন্য বোর্ড কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা রয়েছেন।

04

গরীব ছাত্রীদের কিতাবের ব্যবস্থা

মুতাওয়াসসিতাহ থেকে ফযিলত পর্যন্ত গরীব ছাত্রীদের মাদরাসার কুতুবখানা থেকে কিতাব প্রদানের ব্যবস্থা রয়েছে।

05

কারিগরি ও হাতের কাজ

শিক্ষা-দীক্ষার পাশাপাশি অভিজ্ঞ মুআল্লিমাদের মাধ্যমে কারিগরি ও হাতের কাজ শেখানো হয়।

06

শরীয়তসম্মত পর্দার সু-ব্যবস্থা

ছাত্রীদের জন্য সম্পূর্ণ শরীয়তসম্মত পর্দা ও নিরাপদ পরিবেশের ব্যবস্থা রয়েছে।

07

প্রাথমিক চিকিৎসা

মাদরাসা চলাকালীন সময়ে অসুস্থ ছাত্রীদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা প্রদানের ব্যবস্থা রয়েছে।

08

কৃতী ছাত্রীদের পুরস্কার

প্রতিবছর বোর্ডের ফাইনাল পরীক্ষায় মুমতাজ প্রাপ্ত ছাত্রীদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

09

বর্ষাকালে নৌযাতায়াতের ব্যবস্থা

বর্ষাকালে এলাকার ছাত্রীদের মাদরাসায় যাতায়াতের জন্য মাদরাসার নির্ধারিত নৌকার সু-ব্যবস্থা রয়েছে।

10

মনোরম ও নিরিবিলি পরিবেশ

শিক্ষা ও তারবিয়তের উপযোগী মনোরম, শান্ত ও নিরিবিলি পরিবেশে পাঠদানের ব্যবস্থা রয়েছে।

শিক্ষা কার্যক্রম

নূরানি শিশু বিভাগ থেকে মিশকাত পর্যন্ত

মাদরাসায় নূরানি শিশু বিভাগ থেকে ফযিলত ২য় বর্ষ তথা মিশকাত পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।

০১

নূরানি শিশু বিভাগ

প্রাথমিক নূরানি ও কুরআনি শিক্ষার ভিত্তি।

০২

কিতাব বিভাগ

দ্বীনি ও আরবি শিক্ষার ধারাবাহিক পাঠক্রম।

০৩

ফযিলত ১ম বর্ষ

উচ্চতর দ্বীনি শিক্ষার পর্যায়।

আমাদের শিক্ষক-শিক্ষিকা

দক্ষ ও নিবেদিত শিক্ষকমণ্ডলী

আ

মাওলানা আব্দুল মজিদ

শিক্ষা সচিব (নাজিমে তা'লীমাত)

নু

মাও. নুমান আহমদ

শিক্ষক

ই

মাও. হাফিজ ইমরান আহমদ

নাজিমে কুতুবখানা

মু

মাও. মুনইম আহমদ

শিক্ষক

শা

মৌলভী শাহেদ আহমদ

নুরানী বিভাগ

সু

মাস্টার সুফি আলম

শিক্ষক

রা

মুয়াল্লিমা রাহেলা বেগম

শিক্ষিকা

ফা

মুয়াল্লিমা ফাতেহা জান্নাত

শিক্ষিকা

সু

মুয়াল্লিমা সুজিনা জান্নাত

শিক্ষিকা

মা

মুয়াল্লিমা মাহবুবা জান্নাত

শিক্ষিকা

নু

মুয়াল্লিমা নুর জাহান তালুকদার

শিক্ষিকা

পরিচালনা

মাদরাসা পরিচালনায় দায়িত্বশীল ব্যক্তিবর্গ

সভাপতি

জনাব জাহাঙ্গীর আলম তালুকদার

📞 01711-879135
বর্তমান মুহতামিম

শায়খ মাওলানা হিফজুর রহমান

📞 01731906108
শিক্ষা সচিব

মাওলানা আব্দুল মজিদ

📞 01742888104

যোগাযোগ

আমাদের সঙ্গে যোগাযোগ করুন

নারাইন কুঁড়ি খাতুনে জান্নাত (রাযি:) মহিলা মাদরাসা

📍 জগদল, দিরাই, সুনামগঞ্জ

মুহতামিমশায়খ মাওলানা হিফজুর রহমান01731906108
শিক্ষা সচিবমাওলানা আব্দুল মজিদ01742888104
সভাপতিজনাব জাহাঙ্গীর আলম তালুকদার01711-879135